মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ কর্মী আটক

ছবি: সংগৃহীত।

যশোরের বাঘারপাড়ায় ঝটিকা মিছিলের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরিশালের জিহাদ হাওলাদার (১৯) ,যশোর কোতোয়ালীর ইয়াসিন আরাফাত নিরব (১৬) , বাঘারপাড়ার ভিটাবল্যার প্রিন্স (১৮),   শাহারিয়ার আহম্মেদ স্বাধীন (১৭),  তনয় (১৫), বাঘারপাড়ার তামিম ইকবাল (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন বলে অভিযোগ রয়েছে। 

বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী পুলিশ আগে থেকেই প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেন।

তিনি আরও জানান, বিকেল ৪টার দিকে আনুমানিক ৬ থেকে ৭টি মাইক্রোবাসে করে কয়েকজন রোস্তমপুর এলাকায় এসে মিছিল শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ৬ জনকে আটক করে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে থানায় আনা হয়েছে। যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

১২