কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত, আহত ২

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন এই ঘটনা ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলায় । আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

স্থানীয়রা জানান, সকালে অটোরিকশাটি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচ জন। আহত হন আরও দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২