পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র সহ আটক ৪

ছবি : সংগৃহীত।

পাবনা শহরে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে তিনটি অস্ত্র বিপুল পরিমাণ গুলি সহ চারজনকে আটক করা হয়েছে। 

বুধবার (০১ জানুয়ারি) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, পাবনা পৌর সদরের বলরামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭), মৃত কোবাদ শেখের ছেলে আরিফ হোসেন (২৫), শিবরামপুর এলাকার আব্দুস সোবাহানের ছেলে ফিরোজ হোসেন (৩৫) ও পূর্ব শালগাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিপন হোসেন (৩৫)।

পাবনা ডিবি পুলিশের ওসি রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের  মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুটি রিভলবার সহ চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। 

অপর দুটি পৃথক অভিযানে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলকায় শায়েস্থা খান রোডে একটি ফ্লাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি জব্দ এবং পূর্ব শালগাড়িয়া এলাকার একটি বাসা থেকে তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে আটক হয়। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

১০

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

১১

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১২