মিয়ানমারের রাখাইনে হাসপাতালে বিমান হামলায় নিহত ৩১

ছবি : সংগৃহীত।

মিয়ানমারের সামরিক বাহিনী দেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে। এতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। 

বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর ) ঘটনাস্থলে থাকা একজন ত্রাণকর্মীর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

মিয়ানমারে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া নির্বাচনের আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে সামরিক জান্তা।

ত্রাণকর্মীরা জানিয়েছে, গতকাল ১০ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে সামরিক জেট বিমান থেকে বোমা ফেলা হয়।

ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন অং এই পরিস্থিতিকে ‘খুবই ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি। নিহতের সংখ্যা আরও বাড়বে। এছাড়া ৬৮ জন আহত হয়েছেন। সেই সংখ্যাও বাড়তে থাকবে। রাতের বেলায় হাসপাতালের বাইরে সাদা কাপড়ে ঢাকা মৃতদেহ সারিবদ্ধভাবে পড়ে থাকতে দেখা যায়।

মিয়ানমারে সামরিক পর্যবেক্ষকদের মতে, ২০২১ সালের অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে চলমান গৃহযুদ্ধে প্রতি বছর বিমান হামলার সংখ্যা বেড়েছে। জান্তা সরকার চলতি মাসের ২৮ তারিখ থেকে নির্বাচন শুরুর ঘোষণা দিয়েছে। 

তারা এই নির্বাচনকে সংঘাত থেকে বেরিয়ে আসার একটি পথ হিসেবে প্রচার করলেও বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে এই ভোট রুখে দেওয়ার অঙ্গীকার করেছে। ফলে সামরিক বাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধার করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।

এই হামলার বিষয়ে মন্তব্য করার জন্য তাৎক্ষণিকভাবে জান্তার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করতে পারেনি এএফপি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

১০

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১১

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

১২