ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেয়ে খুশি ২৮৮ পরিবার

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ ভোলার চরফ্যাশনসহ দেশের ১৪ টি উপজেলায় ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে ঢাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান । 

প্রধান মন্ত্রীর উদ্বোধন পর ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ২৮৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।। 

সোমবার সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ব্যাক্তি নয় , পরিবার ই  উন্নয়নের মূল একক স্লোগানে ফ্যামিলি কাড কর্মসূচি   র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুন ইসলাম নয়ন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কায়সারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুন ইসলাম নয়নসহ অতিথি বৃন্দ।

ফ্যামিলি কার্ড পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা  প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের কাছে ঈদের আনন্দের মতো লাগছে এই কার্ডটি পেয়ে। তাঁরা অনেক খুশি। তাঁরা বলেন এখন  নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে সংগ্রহ করতে পারবে এবং তাদের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২