ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষে আহত ২০

ছবি সংগৃহিত।

মুন্সীগঞ্জের কামারখোলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পাঁচটি যানবাহনের একটির পিছনে আরেকটির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।

জানা গেছে, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধাক্কা দিলে মোট তিনটি গাড়ির দুর্ঘটনা কবলিত হয়। এ সময় ২০ জন আহত হয়। অহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় প্রায় ঘণ্টাখানেক যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়ের ঢাকা মুখী লেনে। পরে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় মহাসড়কে।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান সামনে থাকা আরেকটি পণ্যবোঝাই কাভার্ডভ্যানকে প্রথমে ধাক্কা দিলে সেটি সামনে থাকা এমাদ পরিবহনের একটি যাত্রীবাহীবাসকে ধাক্কা দেয়। এতে এ দুর্ঘটনা ঘটলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। 

আহতদের মধ্যে কাভার্ভভ্যানের হেল্পারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে গেছেন বলে জানান তিনি। 

এর আগে ভোর সাড়ে ৬ টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর বেঁজগাও এলাকায় দুর্ঘটনার স্বীকার হয় আরেকটি যাত্রীবাহী বাস।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২