ফুলপুরে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল, বাসের চালক মো. বাসেত ও একজন পথচারী রয়েছেন। এ ঘটনায় অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শেরপুর ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান।

পুলিশ জানায়, সকালে সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম সম্পন্ন করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফেরার পথে বালিয়া মোড়ে শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর থ্রি টন ট্রাক ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় আহত হয় প্রায় ১৫ জন। আহতদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে থ্রি টনের ড্রাইভার সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেত (৫০) মারা যান।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের বালিয়া মোড়ে ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আর্মির থ্রি টনের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি টনের ড্রাইভার সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের ড্রাইভার আব্দুল বাসেতসহ ১০/১২ জন গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে দুই গাড়ির চালক মারা যায়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, আহত ১০/১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আইনজঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সড়কে ঘণ্টাখানেক পরিবহন চলাচল বন্ধ ছিল। পরে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

১

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

৩

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৪

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

৭

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৮

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৯

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

১০

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১১

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২