মালয়েশিয়া যাওয়ার পথে ২ বাংলাদেশি সহ ১৯ রোহিঙ্গা আটক

ছবি সংগৃহিত

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ২ বাংলাদেশি ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের পাচারে জড়িত থাকার অভিযোগে তিন দালালকেও আটক করা হয়।

কক্সবাজারের টেকনাফে কিছুতেই বন্ধ হচ্ছে না মানব পাচারে জড়িত অপরাধীদের দৌরাত্ম। উক্ত উপজেলার অন্তর্গত সাগর উপকূলীয় এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পন্থায় মালয়েশিয়ার উদ্দেশ্য মানব পাচার কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টায় লিপ্ত রয়েছে পাচারে জড়িত দালালরা।

আটককৃত তিন দালাল হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার জাফর আলম (৩০), মুজিব উল্লাহ (৩২), হামিদ উল্লাহ (৩২)। এছাড়া উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প ও আশপাশের এলাকায় বসবাসকারী রোহিঙ্গারা রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত বলেন, সোমবার দিবাগত রাতে মানবপাচারকারী একটি চক্র টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় ১৯ জনকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জমায়েত করে। 

এ খবর পেয়ে এসআই বদিউল আলমের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। অভিযানে তিন দালাল এবং ১৯ জন ভিক্টিমকে উদ্ধার করা হয়। এর মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ১২ জন শিশু রয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ১৯ জনের একটি দলকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ড পাচারের প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্য আসে। পরে পুলিশের একটি দল বাহারছড়ার কচ্ছপিয়া এলাকায় নৌবাহিনীসহ যৌথ অভিযান চালায়। 

স্থানীয় জাফর আলম নামে এক ব্যক্তির বসতঘরের পেছন থেকে তাদের আটক করা হয়। একই স্থান থেকে দালালরাও আটক হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১০

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২