হাকালুকিতে ঢলের পানিতে তলিয়ে গেছে ১০০ বিঘা জমি

ছবি: সংগৃহীত।

ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে হাকালুকি হাওরের আধা পাকা বোরো ধান তলিয়ে গেছে। আজ শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরের উগলা বিলে ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে হাকালুকি হাওরের আধা পাকা বোরো ধান তলিয়ে গেছে। 

ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওরের দুটি বিলের প্রায় ১০০ বিঘা জমির আধা পাকা বোরো ধান তলিয়ে গেছে। এ ছাড়া আশপাশের আরও দুটি বিলের ফসল ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে ফসল নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।

ভুক্তভোগী কৃষকেরা জানান, গতকাল শুক্রবার রাতে একটানা কয়েক ঘণ্টা ভারী বৃষ্টি হয়। এ ছাড়া হাওরের সঙ্গে যুক্ত জুড়ী, কণ্ঠিনালা, গোগালিছড়া ও ফানাই নদী দিয়ে উজানের পাহাড়ি ঢলের পানি নামে। শনিবার সকাল থেকে হাওরের উগলা ও হাসইরডিবি বিলে পানি ঢুকতে থাকে। দুপুরের দিকে দুটি বিলের ধানখেত তলিয়ে যায়।

হাওরপারের ভূকশিমইল ইউনিয়নের মহেষগৌরী গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাফেজ আজ দুপুরে ফেসবুক লাইভে বিল দুটির অবস্থা দেখিয়ে বলেন, সব ধান পানির নিচে চলে গেছে। ভিডিওতে পানির নিচে থাকা আধা পাকা ধান অনেককে কেটে আনতেও দেখা যায়। তিনি জানান, পানি বাড়তে থাকায় পাশের মেধা ও চাঙ্গুয়া বিলের ফসল ঝুঁকির মুখে পড়েছে। সেখানে প্রায় ২০০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। ফসল রক্ষায় দুটি বিলের পাশে উঁচু মাটির বাঁধ তৈরির জন্য কৃষকদের কোদাল-টুকরি নিয়ে তিনি সেখানে যাওয়ার আহ্বান জানান।

কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, এবার উপজেলার হাকালুকি হাওরসহ বিভিন্ন নিচু এলাকায় ৮ হাজার ৭০৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ভারী বৃষ্টিতে ও উজানের ঢলে হাওর এলাকার জমিতে পানি প্রবেশ করতে পারে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পানি দ্রুত নেমে যাবে, ফসলের তেমন ক্ষতি হবে না। তিনি এ বিষয়ে খোঁজ নেবেন বলে জানান।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

১

সাতক্ষীরায় মাদক কারবারিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৩

২

কমলো সোনার দাম

৩

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

৫

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

৬

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৭

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

৮

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৯

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

১০

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

১১

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

১২