ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির সংঘর্ষ

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্থানে দুর্ঘটনা ঘটছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। 

রবিবার (২২ ডিসেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে মহাসড়কের শিকারপুর আন্ডারপাস, নিমতলা, হাঁসাড়া ও চালতিপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে সাতটি বাস ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।

হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে মাওয়াগামী ট্রাক এক্সপ্রেসওয়ের কেসি সড়কের আন্ডার পাসের উপরে বিকল হলে পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। পরে আরেকটি বাস এসে ট্রাকে ধাক্কা দেয়।

এদিকে, সকালে নিমতলা শিকারপুর আন্ডার পাস এলাকায় সাকুরা পরিবহন একটি কাভ্যার্ডভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে বাস ও প্রাইভেটকারসহ আরও বেশ কয়েকটি যানবাহন এসে ধাক্কা খায়। এতে ফরহাদ হোসেন নামে একজন গুরুতর আহত হন। পরে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া এসব ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১৫ জন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারজিয়া বলেন, ‘ভোর থেকে সকাল পর্যন্ত আমাদের এখানে দুই জন রোগী আনলে তাদের মধ্যে ফরহাদ নামে একজন হাসপাতালে আনার আগেই মারা যান আর জাকির হোসেন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঘন কুয়াশায় কারণে মহাসড়ক আচ্ছন্ন থাকায় পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে এবং ধীরগতিতে চলাচল করছে। রবিবার ভোর থেকেই কুয়াশার চাদরে আচ্ছাদিত হয় ঢাকা-মাওয়া মহাসড়ক। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২