দর্শনা সীমান্তে ১০টি স্বর্ণের বার জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের নাস্তিপুর গ্রামের একটি আমবাগান থেকে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় অবৈধ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের  অধিনায়ক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমানসহ একদল বিজিবি সদস্য সীমান্ত  খুঁটির ৮০ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে অবস্থান নেয়।  এসময় টহলদল এক ব্যক্তিকে সন্দেহ করলে, তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যান। পরবর্তীতে প্যাকেটি উদ্ধার করে বিজিবি। পরে ওই প্যাকেটের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২টি পোটলায় আনুমানিক ১ কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করে।

এ ঘটনায়  হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন। জব্দ করা স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে বলে তিনি জানান।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২