চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ১

চুয়াডাঙ্গা সদর উপজেলার শেখপাড়া গ্রামে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযানে  দেশীয় ধারালো অস্ত্র, একটি ইলেকট্রিক স্টান গান এবং একটি ব্যাটনসহ মো. রিকন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃত রিকন মৃত আব্দুল সেলিম-এর ছেলে এবং তিনি শেখপাড়া গ্রামের বাসিন্দা।

 শনিবার (১৩ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা অস্থায়ী সেনা ক্যাম্পের (৩৬ এডি) মেজর মো. সালমান হক  নেতৃত্বে যৌথ বাহিনীর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মো. রিকনের বাড়িতে এই অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে রিকনের বসতঘর তল্লাশি করে বিভিন্ন অবৈধ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি দেশীয় রামদা, ১টি তলোয়ার, ১টি চাকু, ১টি ইলেকট্রিক স্টান গান, ১টি ব্যাটন এবং ১টি স্মার্ট মোবাইল ফোন। অবৈধ অস্ত্র ও সরঞ্জামাদিসহ মো. রিকনকে আটকের পর চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি জানান তার বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রধারী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২