বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

ছবি: সংগৃহীত।

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ (রোববার) ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১২২। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে এই মেগাসিটি।

একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর, যার স্কোর ২২৬। দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু (স্কোর ১৬৮)। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই (স্কোর ১১৪) ও চীনের চেংদু শহর (স্কোর ১১২)।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ৯৪ থেকে ২২৬-এর মধ্যে।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার

ক্যামেরার ফ্রেমে মুক্তিযুদ্ধ, ইতিহাসের দলিল রেখে চলে গেলেন রঘু রাই

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরি

কাজের মানে কোনো কম্প্রোমাইজ নয় : ডিএনসিসি প্রশাসক

রোনালদোর হাতে বিশ্বকাপ তুলে দিতে চান ব্রুনো

১০

এমবিএর কোথায় কী সুযোগ, খরচ কেমন, দেখুন ২১ বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর

১১

অন্তঃসত্ত্বা কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা, কী ঘটেছিল সেদিন

১২