সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ফেরাতে শান্তিরক্ষীরা সাহস-ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা রক্ষায় অনন্য ভূমিকা পালন করছে। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ফেরাতে শান্তিরক্ষীরা সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বুধবার (১০ জুন) জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে যারা শহিদ হয়েছেন, তাদের আত্মত্যাগ শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, পেশাদারিত্ব, ঐক্য, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড ছাড়া কোনো পোশাকধারী বাহিনীর পক্ষে সম্মান ও মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। তাই অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও জনমুখী করে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ প্রতিনিধি দলের সাক্ষাৎ

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করতে হবে।

তিনি শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া বাংলাদেশি সদস্যদের পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করে বলেন, তাদের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে এবং দেশের জন্য গৌরব বয়ে এনেছে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২