আমিরাতে খোলা ময়দানে হবে না ঈদের জামাত

ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতে এবার খোলা ময়দান বা ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে না। মুসুল্লিদের শুধু মসজিদের ভেতরে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আজ বুধবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সারা দেশে এই নির্দেশনা কার্যকর থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠুভাবে নামাজের আয়োজনের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের মসজিদগুলোতে ঈদের নামাজ আদায়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং মুসল্লিদের ধারণক্ষমতা অনুযায়ী প্রস্তুত রাখা হয়েছে। সবাইকে সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। এর আগে আজ সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটির বৈঠকে বসার কথা রয়েছে। ওই বৈঠকে নির্ধারণ করা হবে, কবে উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর।

পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সাধারণত এ দিনে মসজিদের পাশাপাশি খোলা মাঠ বা ঈদগাহে বড় পরিসরে জামাত অনুষ্ঠিত হয়। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে এবার ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হলো। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আমিরাতে ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো ও কৌশলগত স্থাপনা। এ পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে খোলা স্থানে বড় জমায়েত এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে গুলি : আনিসুরসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী

দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী

অডিশনে বারবার প্রত্যাখ্যাত, ইন্ডাস্ট্রির অন্ধকার দিক তুলে ধরলেন অভিনেত্রী

নিউইয়র্কের প‌থে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, সঙ্গীদের ওপর ডিম নিক্ষেপ

ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না নেইমার

‘পেড্ডি’ বিতর্কের মাঝে নতুন করে আলোচনায় জাহ্নবী

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

১০

বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নিয়ে দিল্লির নতুন তৎপরতা

১১

নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র করলো ইরান

১২