অভিযোগ-অভিমানের পর আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা

ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখছেন জাহানারা আলম। দুই বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকা এই অভিজ্ঞ পেসার জাতীয় দলের পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটেও ফিরতে চান। সেই লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের সঙ্গে যোগাযোগও করেছেন তিনি। তবে দলে ফেরার পথটা যে সহজ হবে না, সেটিও স্পষ্ট করে দিয়েছে বিসিবি।

৩৩ বছর বয়সী জাহানারা সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলেছিলেন। এরপর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে স্থানীয় ক্লাব ক্রিকেটে অংশ নেওয়ার পাশাপাশি প্রশিক্ষণও চালিয়ে গেছেন এই পেসার।

দেশের ক্রিকেটে ফেরার আগ্রহ জানিয়ে সম্প্রতি বিসিবির নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন জাহানারা। জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও অংশ নিতে চান তিনি। এদিকে, জাতীয় দল থেকে এখনো আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেননি জাহানারা। ফলে তার ফেরার আগ্রহ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অস্ট্রেলিয়ায় যাওয়ার পর বিসিবির নারী বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন জাহানারা। এ ছাড়া জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে দলীয় গ্রুপিংয়ের অভিযোগও করেছিলেন তিনি। এসব বিষয়ে বিসিবিকে ১৩ পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

 তবে এবার তার ফেরার ইচ্ছার বিষয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করেছেন নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘দেশের স্বার্থে সব ক্রিকেটারের জন্যই দরজা খোলা। তবে জাতীয় দলে সুযোগ পেতে হলে যোগ্যতা ও ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।’

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল জাহানারার। এরপর বাংলাদেশের হয়ে ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। নেতৃত্বও দিয়েছেন জাতীয় দলকে। সাতটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই পেসার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাসহ আসামিদের প্রত্যর্পণের দাবি জানাবে বাংলাদেশ

১

শারদীয় দুর্গাপূজা পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

২

দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

৩

রাশিয়ায় শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প, জাপানে ভুল করে ৯.৯ মাত্রার সতর্কতা

৪

অভিযোগ-অভিমানের পর আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা

৫

রাজধানীর সড়কে সাতসকালে প্রাণ গেল দুই নারীর

৬

মেয়ের জন্মদিনে ‘ভুল’ ভাঙালেন অপূর্ব

৭

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

৮

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা

৯

ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

১০

যাত্রাপথে ক্রিকেটারদের পাসপোর্ট-ডলার-আইফোনসহ লাগেজ চুরি, পরে উদ্ধার

১১

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

১২