রাশিয়ায় শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প, জাপানে ভুল করে ৯.৯ মাত্রার সতর্কতা

ছবি: সংগৃহীত

রাশিয়ার কামচাটকা উপদ্বীপ অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার (৮৬.৯৯ মাইল) গভীরে। এর উপকেন্দ্র রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের ভিলিউচিনস্ক শহরের প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ভূমিকম্পের পরপরই কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূকম্পনের পর সুনামির কোনো আশঙ্কা নেই। কম্পনের কারণে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের আগাম সতর্কতা জারি করেছিল। দেশটির বড় একটি অংশে তীব্র কম্পনের পূর্বাভাস দেয়া হয়। তবে বিএএনও নিউজের উদ্ধৃত তথ্য অনুযায়ী, সংস্থাটির প্রকৃত পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯।

সতর্কবার্তাটি সঠিক হলে সেটি হতো ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যন্ত্রের সাহায্যে রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ১৯৬০ সালের ভালদিভিয়া ভূমিকম্প, যার মাত্রা ছিল ৯.৫।

কামচাটকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগরের অধিকাংশ অংশ ঘিরে থাকা ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত একটি টেকটোনিক বলয়ে অবস্থিত। অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। গত বছরের জুলাইয়ে ওই অঞ্চলের উপকূলের কাছে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সৃষ্ট সুনামির ঢেউ উপকূলীয় একটি গ্রামের একাংশ সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গাপূজা পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১

দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

২

রাশিয়ায় শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প, জাপানে ভুল করে ৯.৯ মাত্রার সতর্কতা

৩

অভিযোগ-অভিমানের পর আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা

৪

রাজধানীর সড়কে সাতসকালে প্রাণ গেল দুই নারীর

৫

মেয়ের জন্মদিনে ‘ভুল’ ভাঙালেন অপূর্ব

৬

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

৭

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা

৮

ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

৯

যাত্রাপথে ক্রিকেটারদের পাসপোর্ট-ডলার-আইফোনসহ লাগেজ চুরি, পরে উদ্ধার

১০

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

১১

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

১২