ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা

ছবি: সংগৃহীত।

ইরানের পারমাণবিক সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র দারখোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণস্থলে হামলা চালিয়েছে। সংস্থাটি দাবি করেছে, দেশটির খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে যুক্তরাষ্ট্রের একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

রোববার স্থানীয় গণমাধ্যমের বরাতে সংস্থাটি জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।

এক বিবৃতিতে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ ২০২২ সালে শুরু হয়। এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হিসেবে বিবেচিত।

 

সূত্র: আলজাজিরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল ও পশ্চিমাদের রক্ষায় ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধানমন্ত্রী

সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

‘১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে’

১৩ টাকা কমলো ১২ কেজি এলপিজির দাম

লিটারে ৫ টাকা বাড়লো সয়াবিন তেল

দুদেশের জনস্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

১০

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

১১

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪৩৭৪ টাকা

১২