সৌদি আরব পৌঁছেছেন জেলেনস্কি

ছবি সংগৃহিত।

ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি সৌদি আরব পৌঁছেছেন। স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) তিনি রিয়াদে পৌঁছান। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতেই তার এই সফর। খবর আরব নিউজ

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনীয় কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সৌদি আরবের মধ্যস্থতায় মঙ্গলবার জেদ্দায় এ বৈঠক হওয়ার কথা। এই সফলে জেলেনস্কির সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। 

এই সফরের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন শান্তির চেয়ে আসছে। আমরা সব সময় বলেছি যে, যুদ্ধ অব্যাহত থাকার একমাত্র কারণ রাশিয়া।

জেলেনস্কির কিছুক্ষণ পরেই জেদ্দায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তিনি শীর্ষ মার্কিন কূটনীতিকদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও রয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২