রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত ।

রাজধানীর বংশালে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বংশালের নাজিরা বাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন সড়কের জামাই গলিতে এ দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে আমিনকে মৃত ঘোষণা করেন।

নিহত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। বর্তমানে  হাজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থেকে একটি বেকারিতে কাজ করতেন।

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নাজিরা বাজার এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানিয়েছেন, রাস্তায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন তিনি। বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২