সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে  শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে পাকা রাস্তায় মঞ্জু  মিয়া(৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । নিহত মঞ্জু মিয়া একই ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে পাকা রাস্তার পাশে মঞ্জু মিয়াকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পাশে তার মোটরসাইকেল পাওয়া গেছে। কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসী জানান, একই স্থানে গত কয়েক  বছরে এ নিয়ে তিনটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রতিবারই ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।ঘনবসতিপূর্ণ এলাকায় এমন হত্যাকাণ্ড দুঃখজনক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১০

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১১

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

১২