রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। সোমবার (২৪ আগস্ট) পাঠানো এক চিঠিতে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে এই অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় শি জিনপিং লিখেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিগত ৫১ বছরে চীন ও বাংলাদেশ সর্বদা একে-অপরকে সম্মান ও সমতার চোখে দেখেছে, একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে একে-অপরকে সমর্থন করেছে এবং হাতে হাত রেখে নিজ নিজ আধুনিকীকরণের পথে এগিয়ে চলেছে। চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

শি জিনপিং বলেছেন, তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা বাড়াতে এবং সব খাতে সহযোগিতা বিনিময় সম্প্রসারণ করতে প্রস্তুত। এর মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায়কে আরও গভীর করা এবং ধারাবাহিকভাবে বাস্তব ফলাফল প্রদান করা সম্ভব হবে, যা উভয় দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২