জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা হবে ৫ ঘণ্টা: জামায়াতে আমীর

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুল রহমান। বিশেষ করে মাতৃত্বকালীন সময়ে নারীদের জন্য কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টায় আনার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে বলেও জানান তিনি।

রোববার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন (কোবা) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুল রহমান বলেন, জামায়াত নারীদের স্বাধীনতার বিরুদ্ধে নয়। ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা ও অধিকার দিয়েছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়, তা ভিত্তিহীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কয়েকজন প্রবাসী সমাজনেতা ও ধনী উদ্যোক্তা। বক্তৃতায় ডা. শফিকুল রহমান জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের কথা উল্লেখ করে তাদের তত্ত্বাবধানের প্রতিশ্রুতি দেন। তিনি জানান, আহত ও নিহতদের তালিকা ইতোমধ্যে চারটি ভাষায় অনুবাদ করা হয়েছে।

তিনি দাবি করেন, আমাদের অফিস-আদালত ও মালামাল নষ্ট করা হয়েছে, নেতাদের গুম করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।

প্রবাসীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, যারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখছেন, তারাও যেন ভোটে অংশ নেন এবং যোগ্য প্রার্থীকে ভোট দেন। তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের আহ্বান জানান এবং বলেন, ৬০ শতাংশের বেশি ভোটার অংশগ্রহণ করলে প্রবাসীদের অধিকারের বিষয়ে কার্যকরভাবে কথা বলা যাবে।

দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় এলে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ব এবং কোনো ধর্মের মানুষের প্রতি অন্যায় করব না। সবাই আল্লাহর রিজিকভাগী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২