খাবার খাওয়ার পর হাঁটলেই কি ভালো হবে ডায়াবেটিস?

শরীর ভালো রাখতে খাওয়ার পর একটু হাঁটার পরামর্শ নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই সাধারণ অভ্যাসই রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে যাদের প্রিডায়াবেটিস, টাইপ-২ ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি রয়েছে, তাদের জন্য খাবারের পর কিছুক্ষণ হাঁটা খুবই উপকারী।  

চিকিৎসকের মতে, খাবার খাওয়ার ৩০ থেকে ৯০ মিনিটের মধ্যে রক্তে গ্লুকোজের মাত্রা সাধারণত সবচেয়ে বেশি থাকে। এই সময় শরীরচর্চা করলে পেশিগুলি রক্ত থেকে সরাসরি গ্লুকোজ ব্যবহার করতে শুরু করে। এতে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। সেই সাথে ইনসুলিনের কার্যকারিতাও উন্নত হয়। 

বিশেষজ্ঞরা বলছেন, খাবার শেষ হওয়ার পর ভারী ব্যায়াম করা ঠিক নয়। বরং ১০ থেকে ১৫ মিনিট হালকা গতিতে হাঁটলেই অনেক উপকার পাওয়া যায়। এমনকি সময়ের অভাব থাকলেও মাত্র ২ থেকে ৫ মিনিট হাঁটলেও রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। গবেষণায় আরও দেখা গেছে, দিনে একবার ৩০ মিনিট হাঁটার চেয়ে প্রতিটি প্রধান খাবারের পর ১০ মিনিট করে হাঁটা রক্তে শর্করা নিয়ন্ত্রণে বেশি কার্যকর হতে পারে।

বিশেষজ্ঞরা  আরো জানান, খাওয়ার পর হাঁটার অভ্যাস শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণেই নয়, হজমের জন্যও উপকারী। হাঁটলে অন্ত্রের স্বাভাবিক নড়াচড়া বাড়ে, এর ফলে খাবার দ্রুত হজম হতে সাহায্য করে। অনেকের ক্ষেত্রে পেট ফাঁপা, গ্যাস বা অতিরিক্ত ভারী লাগার সমস্যাও কমে। 

বিশেষজ্ঞদের মতে, খাবার শেষ করার পর যত তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ প্রথম ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই হালকা হাঁটা সবচেয়ে উপকারী। তবে হাঁটার গতি যেন আরামদায়ক হয় সেদিকে খেয়াল লাখবেন।

যাদের ডায়াবেটিস রয়েছে বা অন্য কোনও শারীরিক সমস্যা আছে, তারা নতুন ব্যায়ামের অভ্যাস শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা । 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, রোগী সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে: মাহদী আমিন

চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

‘ভুয়া ওয়ার্ক পাস’ চক্র: মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

আড়াই লাখ কোটি টাকায় হবে আরও তিন মেট্রোরেল, একনেকে অনুমোদন

ক্লিন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন: অতিরিক্ত প্রেস সচিব

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম

৫ বিভাগে ভারী বর্ষণের আভাস

মক্কায় হুতিদের ড্রোন হামলার চেষ্টা, তীব্র নিন্দা জামায়াত আমিরের

১০

‘জীবনে উত্থান-পতন আসবেই’, কেন এ উপলব্ধি পূর্ণিমার

১১

শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করছে ভারত

১২