সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

ছবি সঙগৃহিত।

সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এরপর পুলিশি অভিযানে আটক হয়েছেন ঘাতক স্বামী। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রোমানা খাতুন। তিনি উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে। আটক হওয়া ঘাতক শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের আশরাফুল ইসলাম সোহাগ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, আশরাফুল ইসলাম সোহাগ এক বছর আগে পার্শ্ববর্তী গ্রামের রোমানাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। বৃহস্পতিবার ভোরে উভয়ের মধ্যে আবারও ঝগড়া লাগে। একপর্যায়ে স্বামী সোহাগ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী রোমানা মারা যান।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় স্বামী আশরাফুল ইসলাম সোহাগকে আটক করা হয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২