রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয় সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১১ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।  

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা এমন বিধান কেন ১৯৭২ সালের মূল সংবিধানের পরিপন্থি ঘোষণা করা হবে না এবং এই বিধান স্বেচ্ছাচারী, অসাংবিধানিক এবং সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থি হওয়ায় কেন তা বাতিল করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।

আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার ও মো. রাসেল আহমেদ। আইনজীবী ওমর ফারুক বলেন, ৮ সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ইমারত বিধিমালা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি

গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম

ক্যানসারের চিকিৎসায় আইস থেরাপি, ভক্তদের সতর্ক করলেন হিনা খান

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা আজিজ

লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি

লোহিত সাগর নিরাপদ রাখতে ৫০ দেশের জোট গড়ছে সৌদি, থাকছে বাংলাদেশও!

১০

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

১১

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

১২