আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি: শাকিব খান

ছবি : সংগৃহীত।

ঢাকাই সিনেমার সোনালি যুগের নায়ক ও সড়ক নিরাপত্তা আন্দোলনের পথিকৃৎ ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। এই প্রখ্যাত অভিনেতার সুস্থতা কামনায় দোয়া ও ভালোবাসা জানিয়েছেন মেগাস্টার শাকিব খান। 

অভিনেতা রোববার (১২ অক্টোবর) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের একটি ছবি শেয়ার করে শাকিব লিখেন, ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই, যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে।

শাকিব আরও লেখেন, কাঞ্চন ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করে দেশের কোটি মানুষ প্রার্থনা করছে। তিনি যেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল ও অনুপ্রেরণাদায়ী মানুষ হিসেবে ফিরে আসেন। 

পোস্টের শেষে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়ে শাকিব লিখেছেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তার জীবন হোক আরও সুস্থ, শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে শুধু ভক্তরাই নয়, চলচ্চিত্র অঙ্গনেও নেমেছে উদ্বেগের ছায়া। সহকর্মী অভিনেত্রী রোজিনা সম্প্রতি লন্ডনে গিয়ে কাঞ্চনকে হাসপাতালে দেখে এসেছেন বলেও জানা গেছে।বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। 

গত আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়, বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২