‘গুম’ নিয়ে শক্তিশালী আইন করতে চাই, প্রতিটি ভিকটিম বিচার পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুমের শিকার প্রতিটি ব্যক্তির বিচার নিশ্চিত করতে বিএনপি সরকার ‘গুম প্রতিকার আইন ২০২৬’ করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ফ্যাসিজম থেকে দেশের মানুষ বাংলাদেশকে মুক্ত করেছে। গুমের শিকার ব্যক্তিরা যাতে সরাসরি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং অপরাধীরা যাতে শাস্তি পান, সে লক্ষ্যেই আইনটি করা হয়েছে।

তিনি বলেন, ‘গুম কমিশনে’ এসব বিষয় ছিল না। তাই গুমের শিকার ব্যক্তিদের সরাসরি আদালতে যাওয়ার সুযোগ রাখার পাশাপাশি গুমের ধরন অনুযায়ী শাস্তির বিধান রাখা হয়েছে। তদন্ত কারা করবেন এবং কীভাবে তদন্ত হবে, সেসব বিষয়ও আইনে নির্ধারণ করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গুমের শিকার কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া না গেলে তার ওয়ারিশরা যাতে ওই ব্যক্তির সম্পদের অধিকার পান, সে বিধানও রাখা হয়েছে। একই সঙ্গে অপরাধীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় সম্ভব না হলেও রাষ্ট্র যাতে ক্ষতিপূরণ দিতে পারে, সেই ব্যবস্থাও আইনে রাখা হয়েছে।

‘গুম প্রতিকার আইন ২০২৬’-এ কিছু ত্রুটি থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে আইনটি সংশোধন করা যাবে। তবে গুমের শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে এমন একটি আইন প্রয়োজন ছিল।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী। আমি নিজেও গুমের শিকার। আমি কি চাইব না যে গুম নিয়ে একটি শক্তিশালী আইন হোক? এখানে কি আর কোনো স্বার্থ থাকতে পারে?’

তিনি বলেন, বর্তমান সরকার ভবিষ্যতে ক্ষমতায় নাও থাকতে পারে, কিন্তু আইনটি থাকবে। ফলে ভবিষ্যতে যে কেউ গুমের শিকার হলে তিনি বিচার পাওয়ার সুযোগ পাবেন।

গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছরে অবজ্ঞা ও তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে বলেও অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের নিয়ে হাস্যরস করা দুঃখজনক এবং এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনকে হতাশাগ্রস্ত করতে পারে।

নিজের প্রসঙ্গে তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে তিনি ও হুম্মাম কাদের বেঁচে আছেন। তবে গুমের পর তারা বেঁচে থাকবেন কি না, সে নিশ্চয়তা তাদের ছিল না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে শাকিব খান?

১

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

২

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

৩

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

৪

রায়গঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর শোকে প্রাণ গেল মায়ের

৫

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আরামকোর ভবনে আগুন

৬

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

৭

কালিম্বা: এক মায়াবী সুরের বাদ্যযন্ত্র

৮

অপরাজিতা ফুল ও নীল চা: স্বাস্থ্যগুণ, উপকারিতা ও প্রস্তুতপ্রণালী

৯

এই দিনে দেশ ছাড়েন এস কে সিনহা, কানাডা থেকে বললেন, ‘আমি ভাসমান’

১০

ডেঙ্গুতে আজ ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

১১

এনসিপির কয়েকজন শীর্ষ নেতার পদে ‘পরিবর্তন আসছে’

১২