চুয়াডাঙ্গার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ 

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ওপর ইজিবাইক শ্রমিকদের হামলা, মারধরের অভিযোগে চুয়াডাঙ্গার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আজ শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গার সকল রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। 

আবুল কালাম জানান, এখস চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ জামান তাদেরকে ডেকেছেন বিষয়টি সমাধান করার জন্য। সমাধান হয়ে গেলে ধর্মঘট তুলে নেয়া হবে। 

বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকায় একটি ইজিবাইক চালক নিয়মবহির্ভূতভাবে শহরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে বাধা দিয়ে তাকে ফিরিয়ে দেওয়ার জেরে ওই ইজিবাইক চালক তার সহযোগীদের নিয়ে আলোকদিয়া এলাকার সংগঠিত হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে দেয়। তারা বাসের চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বাসে হামলা চালায় এবং তাদের জিম্মি করে রাখে। পরবর্তীতে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জিম্মি থাকা বাস চালক ও সুপারভাইজারকে উদ্ধার করে। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা দৌলতদিয়া এলাকায় সড়ক আড়াআড়ি বাস রেখে সড়ক অবরোধ করেন। পরবর্তীতে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতায় ও প্রশাসনের ন্যায্য বিচারের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হলেও শ্রমিকদের মধ্যকার চরম ক্ষোভ ও অসন্তোষ কমেনি। নিরাপত্তা ও দোষীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার দিনভর চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-হাট বোয়ালিয়া সহ জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। আজ দিনভরও চুয়াডাঙ্গা - মেহেরপুর, চুয়াডাঙ্গা -জীবননগর হাসাদহ,চুয়াডাঙ্গা- ঝিনাইদহ,চুয়াডাঙ্গা- কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটের সকল বাস চলাচল বন্ধ সিদ্ধান্ত ঘোষণা করা হয় । এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস,-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ।

এদিকে হঠাৎ করে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই গন্তব্যে পৌঁছাতে না পেরে বাস টার্মিনালগুলোতে ভিড় করছেন এবং অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করেছেন। মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানিয়েছেন, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করবে না। এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ 

চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট কাজী হায়দারের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা

দেশজুড়ে আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস

নেপাল-চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬২৩

সোনার দামে বড় পরিবর্তন,যা জানালো বাজুস

গ্যাস-বিদ্যুৎ সংকটে জেনারেটরে কারখানা, ডিজেলের ‘নীরব ঘাটতি’

মন্ত্রিসভার অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যেই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ

হিমালয়ে ভূমিধসে ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, নিহত ছাড়াল ৫০০

যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

১০

হরমুজ প্রণালি খুলে গে‌লে এলএনজি সরবরাহে বাংলা‌দেশ‌কে অগ্রাধিকারের অনুরোধ

১১

দিনে ৬ থেকে ৮ বার বিদ্যুৎ বিভ্রাট: জেনারেটরহীন হাসপাতালগুলোতে দুর্ভোগ চরমে

১২