থাইল্যান্ডে ভিসামুক্ত থাকার মেয়াদ কমে ৩০ দিন হতে পারে

ছবি: সংগৃহীত।

থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের জন্য ভিসামুক্ত অবস্থানের সময়সীমা ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিনে নামিয়ে আনার পরিকল্পনা করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিসা ব্যবস্থার অপব্যবহার ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে চালু থাকা ৬০ দিনের ভিসামুক্ত সুবিধার আওতায় অনেক বিদেশি পর্যটক পর্যটনের বাইরে অন্য কাজে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে স্থানীয়দের জন্য সংরক্ষিত খাতে ব্যবসা পরিচালনা, ভুয়া মালিকানা দেখিয়ে সম্পত্তি কেনা এবং অনলাইন প্রতারণার মতো কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনাও সামনে এসেছে।

সম্প্রতি ফুকেট সফরকালে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও পর্যটন খাত সংশ্লিষ্টদের কাছ থেকে এসব অভিযোগ শোনেন। তাঁরা জানান, দীর্ঘ সময়ের ভিসামুক্ত সুবিধা কিছু বিদেশিকে অবৈধ কর্মকাণ্ডে উৎসাহিত করছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সরকারের সময় পর্যটন খাতকে চাঙা করতে ৬০ দিনের ভিসামুক্ত সুবিধা চালু করা হয়েছিল। তবে বর্তমান বাস্তবতায় এই সময়সীমা প্রয়োজনের তুলনায় বেশি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রস্তাব অনুযায়ী, ভিসামুক্ত সুবিধার আওতায় থাকা দেশগুলোর নাগরিকেরা প্রাথমিকভাবে ৩০ দিন থাইল্যান্ডে অবস্থান করতে পারবেন। তবে প্রয়োজন হলে অতিরিক্ত ৩০ দিন থাকার সুযোগ থাকবে।

সিহাসাক ফুয়াংকেটকেও বলেন, প্রকৃত পর্যটনের বাইরে অন্য উদ্দেশ্যে দেশটিতে প্রবেশকারীরা দীর্ঘ ভিসামুক্ত সুবিধার সুযোগ নিচ্ছেন। অধিকাংশ পর্যটকের জন্য ৩০ দিনই যথেষ্ট বলে মনে করছেন নীতিনির্ধারকেরা।

তিনি আরও জানান, এই সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নয়; বরং অনলাইন প্রতারণা ও অন্যান্য অপব্যবহার রোধ করাই এর উদ্দেশ্য। অনেক ক্ষেত্রে দেখা গেছে, অপরাধচক্রের সদস্যরা এই সুবিধা কাজে লাগিয়ে থাইল্যান্ডে প্রবেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতেও যাতায়াত করছেন।

থাইল্যান্ড সরকার একদিকে যেমন বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে প্রতিশ্রুতিবদ্ধ, অন্যদিকে তেমনি নিরাপত্তা ঝুঁকি কমানো এবং ভিসা ব্যবস্থার ফাঁকফোকর বন্ধ করতেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

শুক্রবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

১০

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১১

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

১২