মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি

ছবি সংগৃহীত ।

কলকাতার বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। পেটের ক্যানসারসহ একটি কিডনি অচল ছিল বলে জানা গেছে। 

গত ছয় মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। প্রায় ৭০ বছর ধরে অভিনয় জীবনের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেত্রী। উত্তমকুমার, ছবি বিশ্বাস, সুচিত্রা সেনের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

মূলত থিয়েটার দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। পরে তিনি সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেন। সম্প্রতি তিনি ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছিলেন।

এই সিরিয়ালে তার সহ-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ‘এই সময় অনলাইন’-কে বলেন, ‘তিনি শেষ দিকে খুব কষ্ট পাচ্ছিলেন। তার চলে যাওয়ায় আমরা সকলেই মনে করছি, তিনি মুক্তি পেয়েছেন।’

২০২৫ সালের শুরুর দিকেও তিনি ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের সেটে ফিরেছিলেন। কিন্তু পাঁজর ভেঙে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর থেকেই তিনি অভিনয় থেকে দূরে ছিলেন।

এদিকে চলতি বছরের এপ্রিল মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে যখন পা রাখি তখন আমার পনেরোর কাছাকাছি বয়স। প্রায় সত্তর বছর হয়ে গেল। কত যে স্মৃতি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২