মারা গেছেন উত্তমকুমারের নায়িকা সুলক্ষণা পণ্ডিত

ছবি: সংগৃহীত।

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী ও অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বরেণ্য গায়িকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাই ও সংগীত পরিচালক ললিত পণ্ডিত।

শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রেখেছিলেন সুলক্ষণা। ১৯৬৭ সালে ‘তকদির’ ছবিতে তার ‘সাত সমুন্দর পার সে’ গান ব্যাপক জনপ্রিয় হয়।হিন্দির পাশাপাশি, বাংলা, মারাঠি, ওডিশা, গুজরাটিসহ একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। ১৯৮০ সালে তার গাওয়া অ্যালবাম ‘জজবাত’ বেশ জনপ্রিয়তা পায়। গজল শিল্পী হিসেবেও তিনি ছিলেন পরিচিত নাম।

১৯৭৫ সালে সঞ্জীব কুমারের বিপরীতে ‘উলঝন’ দিয়ে অভিনয় শুরু করেন।

সিনেমায় কাজ করার সময় সঞ্জীব কুমারের প্রতি তার একতরফা ভালোবাসা তৈরি হয়। কিন্তু সঞ্জীব তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কারণ, তিনি হেমা মালিনীকে হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারেননি। ভালোবাসা না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন সুলক্ষণা। তার কিছু বছর পর ১৯৮৫ সালে সঞ্জীব কুমারের মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছিলেন এই কিংবদন্তি গায়িকা ও অভিনেত্রী। সঞ্জীবের মৃত্যুর পর আর বিয়ে করেন তিনি। শেষ জীবনে তিনি বোন বিজয়তা পণ্ডিত ও প্রয়াত ভগ্নিপতি আদেশ শ্রীবাস্তবের পরিবারের সঙ্গে থাকতেন। 

সাত ও আটের দশকে একাধিক হিন্দি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ‘সংকোচ’, ‘হেরাফেরি’, ‘আপনাপন’, ‘খানদান’, ‘চেহরে পে চেহরা’, ‘ধর্মকান্তা’ এবং ‘ওয়াক্ত কি দিওয়ার–এ তার অভিনয় আজও সিনেমাপ্রেমীদের মুখে মুখে ফেরে।

এর বাইরে বাংলা ছবিতেও অভিনয় করেছেন সুলক্ষণা। ১৯৭৮ সালে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন ‘বন্দী’ ছবিতে। তার কাজ সমালোচক মহলে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছিল।

জিতেন্দ্র, রাজেশ খান্না, বিনোদ খান্না, শশী কাপুর ও শত্রুঘ্ন সিনহার বিপরীতেও একাধিক ছবিতে কাজ করেছেন সুলক্ষণা।

১৯৮৬ সালে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে আয়োজিত ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ান মিউজিক’ কনসার্টে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সুলক্ষণা। তিনি কিশোর কুমার, হেমন্ত কুমার, মোহাম্মদ রফি, শৈলেন্দ্র সিং, যেসুদাস, উদিত নারায়ণসহ খ্যাতনামা শিল্পীদের সঙ্গে কাজ করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২