লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত বেশ কয়েকজন

লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত বেশ কয়েকজন

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর বেশ কয়েকজন রুশ ও লিবীয় নাগরিক নিহত হয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

গতকাল রোববার (২২ নভেম্বর) ভোরে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে নোঙর করা জাহাজটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বন্দরটির একটি নৌঘাঁটির কাছাকাছি অবস্থান করছিল জাহাজটি।

বন্দরসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, সামুদ্রিক ড্রোনের পাশাপাশি অন্তত তিনটি বিস্ফোরকবাহী উড়ন্ত ড্রোনও জাহাজটিতে আঘাত হানে। স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট আকারের যুদ্ধজাহাজ।

রোববার ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, জাহাজটির অধিকাংশ অংশ উল্টে পানিতে ডুবে গেছে। শুধু সামনের অংশটি পানির ওপরে দৃশ্যমান ছিল। জাহাজের ওপরের কাঠামোর কয়েকটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ ছাড়া জেটির আশপাশে ছড়িয়ে ছিল বিভিন্ন ধ্বংসাবশেষ। এর আগে বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে সহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য জাহাজটি বন্দরে নোঙর করেছিল।

রোববার গভীর রাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন ছোড়া হয়েছিল। তবে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

এদিকে একই দিন রোববার সন্ধ্যায় বেনগাজি বন্দরের কাছেই মাল্টার পতাকাবাহী আরেকটি বাণিজ্যিক জাহাজ সামুদ্রিক ড্রোন হামলার শিকার হয়। বেনগাজি নগর প্রশাসনের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, বিস্ফোরকবাহী সামুদ্রিক ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তবে এ হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে, রোববার আল-মাসার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগরীয় শহর বেনগাজির উপকূলে নৌ ও বিমানবাহিনী আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

১

নিম্নতম মজুরি নিয়ে মতবিরোধ, মালিকপক্ষ ১৫,৭০০ শ্রমিকপক্ষ ২২ হাজারে অনড়

২

চুয়াডাঙ্গায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

৩

"শেখ হাসিনাকে বিমানে নাকি হেঁটে হস্তান্তর, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে আলোচনায়"

৪

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

৬

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

যৌথ সামরিক মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৮

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল

৯

আগুন সন্ত্রাসে আতঙ্কিত নয় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

১১

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।