যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

ছবি সংগৃহিত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তিতে প্রস্তুত রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ল্যাংকেস্টার হাউসে রোববার (২ মার্চ) ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে জেলেনস্কি এ কথা বলেন। খবর বিবিসি 

জেলেনস্কি বলেছেন, গত শুক্রবার কোনও ধরনের চুক্তি ছাড়াই হোয়াইট হাউস ছেড়ে আসলেও যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তিতে সই করতে প্রস্তুত তার দেশ। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি এখনও যুক্তরাষ্ট্রের সাথে গঠনমূলক সংলাপ করতে ইচ্ছুক। তার ভাষায় আমি কেবল চাই, ইউক্রেনের অবস্থানটা শোনা হোক।

লন্ডনে রোববার জেলেনস্কির কাছে চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, খনিজ চুক্তিটি মন্ত্রীদের (উভয় দেশের) সইয়ের জন্য প্রস্তুত রয়েছে। আমরা এটি সই করতে প্রস্তুত।

জেলেনস্কি যোগ করেন, টেবিলে যে চুক্তিটি রয়েছে, তা সই হবে যদি সংশ্লিষ্ট পক্ষগুলো প্রস্তুত থাকে।

এদিকে ফ্রান্সের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে এক মাসের জন্য যুদ্ধবিরতি কার্যকরে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি প্রস্তাব সামনে এনেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলেনস্কি সংবাদমাধ্যমকে বলেন, আমি বিষয়টি সম্পর্কে সবকিছুই জানি।

সদ্য শেষ হওয়া লন্ডন সম্মেলন নিয়ে টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, এখানে আমরা ইউক্রেন, আমাদের জনগণ, সেনাবাহিনী ও বেসামরিক নাগরিক এবং আমাদের স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থন অনুভব করেছি।

প্রকৃত শান্তি ও নিশ্চিত নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার শক্ত ভিত্তি গড়ার জন্য আমরা ইউরোপের দেশগুলোর সঙ্গে মিলে একযোগে কাজ করছি- যোগ করেন জেলেনস্কি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২