জার্মানি থেকে ৫০০০ সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ও ন্যাটোর ভূমিকা নিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে বাড়তে থাকা দ্বন্দ্বের কারণে জার্মানি থেকে ৫,০০০ সৈন্য সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মূলত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাকবিতণ্ডার পরেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে জার্মান চ্যান্সেলর মের্জ অভিযোগ করেন যে, ইরান যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের কোনো সঠিক ‘এক্সিট স্ট্র্যাটেজি’ নেই। এর জবাবে ট্রাম্প প্রশাসন জার্মানির এই মন্তব্যকে ‘অনুপযুক্ত’ বলে আখ্যা দেয় এবং পাল্টা ব্যবস্থা হিসেবে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়।

পেন্টাগন জানিয়েছে, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই সৈন্য প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে। এর ফলে জার্মানিতে বর্তমানে থাকা ৩৫,০০০ মার্কিন সেনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে। একটি ব্রিগেড কমব্যাট টিম সরিয়ে নেওয়া হবে। বাইডেন প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী যে লং-রেঞ্জ ফায়ার্স ব্যাটালিয়ন মোতায়েনের কথা ছিল, তা বাতিল করা হয়েছে।

ইউরোপে মার্কিন সেনার সংখ্যা এখন ২০২২ সালের আগের অবস্থায় ফিরে যাবে।

ট্রাম্প প্রশাসন কেবল জার্মানি নয়, বরং ইতালি ও স্পেন থেকেও সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে। স্প্যানিশ সরকার তাদের আকাশসীমা ও ঘাঁটি ইরান যুদ্ধে ব্যবহার করতে দিতে অস্বীকার করায় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন। এ ছাড়া হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপীয় দেশগুলো নৌবাহিনী না পাঠানোয় ওয়াশিংটন তাদের ওপর বিরক্ত।

জার্মান সামরিক কর্মকর্তারা এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের দাবি, তারা ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সহায়তা করেছে। এমনকি দেশটি তাদের ২০২৭ সালের বাজেটে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে। আটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞ ইমরান বায়োমি মনে করেন, এই সিদ্ধান্তের ফলে ইউরোপের দেশগুলো এখন যুক্তরাষ্ট্রকে ‘অবিশ্বস্ত’ মনে করতে পারে, যা দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে বাধ্য করবে।

 

সূত্র : রয়টার্স


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় কাল

সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

১০

আশুলিয়ায় জলাশয় ভরাট করে কোটি টাকার ল্যান্ডফিল বাণিজ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

১১

ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী

১২