খুলনায় যৌথ অভিযানে অস্ত্র-মাদকসহ ইউপি চেয়ারম্যান আটক

খুলনায় নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদকে আটক করা হয়েছে।

 

শনিবার (০৯ নভেম্বর) দুপুরে নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে, শুক্রবার (০৮ নভেম্বর) তেরখাদা উপজেলার সাচিয়াদহ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার তেরখাদা উপজেলার সাচিয়াদহ বাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে চিহ্নিত মাদক কারবারি সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে ১৭০টি ইয়াবা ট্যাবলেট, একটি তালা কাটা মেশিন, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবার ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। এছাড়া তার নামে তেরখাদা থানায় দুইটি অস্ত্র ও মাদক মামলা আছে।

 

তাতে আরও বলা হয়, যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। মাদককারবারি বুলবুল অহমেদকে আটক করায় স্থানীয়রা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানান। পরবর্তীতে আইনি ব্যবস্থা নিতে তাকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়।

 

উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২