ইরান ইস্যুতে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

ছবি: সংগৃহীত

রানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমালিয়ার প্রেসিডেন্টের মুখপাত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। বর্তমানে সোমালিয়া নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলত যুক্তরাষ্ট্রের অনুরোধে ‘ইরান পরিস্থিতি’ নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

বিগত ১২ দিন ধরে চলা ইরানের এই আন্দোলনে প্রাণহানি এবং সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র মনে করছে, বর্তমান পরিস্থিতি বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এর সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। আজকের বৈঠকে ইরানের মানবাধিকার পরিস্থিতি ও বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তবে রাশিয়া ও চীন এই আলোচনাকে ইরানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করতে পারে। ফলে বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখালেখি সাহিত্য পুরস্কার পেলেন ড. মাহবুব হাসান ও আবদুল হাই শিকদার

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

ফেব্রুয়ারিতে এসেছে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান

দীর্ঘস্থায়ী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ, বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব

ইরানে কে হচ্ছেন খামেনির পর ক্ষমতার উত্তরসূরি?

হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

যমুনা ছাড়লেন ড. ইউনূস

ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১

১০

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

১১

ইরানে প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, নিহত ৫

১২