জীবননগরে একই সঙ্গে পাঁচজন অপহরণের  ঘটনায় দুইজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে ২২ দিন আগে একই সঙ্গে পাঁচজন অপহরণের ঘটনায় অপহরণ মামলার সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের ধারণা, এই ঘটনা সোনা পাচারকারী একটি সিন্ডিকেটের অভ্যন্তরীণ বিরোধ। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে জীবননগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আজিজুল হক (৪৫) ও আব্দুল মুন্নাফের ছেলে আমিরুল ইসলাম (৩৭)কে গ্রেপ্তার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন  ঘটনার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদের আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর জীবননগর উপজেলার সীমান্তবর্তী গ্রাম গোয়ালপাড়া এলাকা থেকে একই পরিবারের পাঁচজন হঠাৎ নিখোঁজ হন। তাদের পরিবারের অভিযোগ, সিন্ডিকেটের পাচার করা প্রায় ৫ কেজি সোনা হারিয়ে যাওয়ার পর থেকেই তারা নিখোঁজ বা অপহৃত হয়েছে। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মামুন বিশ্বাস বলেন, অপহৃতদের উদ্ধার ও ঘটনার মূল রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২