লন্ডনে ফ্লাট উপহার কান্ডে চাপের মুখে টিউলিপ

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে ঐ ব্যবসায়ীর যোগাযোগ আছে বলেও জানা যায়। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন টউলিপ।

এবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে উঠে এসেছে আরো একটি চাঞ্চল্যকর তথ্য। লন্ডনে ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে তথ্য গোপন করায় টিউলিপকে গতরাতে পদত্যাগের জন্য চাপের মুখে পড়তে হয়েছিল বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। 

রোববার ডেইলি মেইলের পক্ষ থেকে বারবার টউলিপকে জিজ্ঞাসা করা হয়েছিল তার বর্তমান ফ্ল্যাটটি, যার মূল্য এখন ৭ লাখ পাউন্ড সেটি উপহার হিসেবে পেয়েছেন কিনা? কিন্তু তিনি জোর দাবি করে বলেছেন, উপহার নয়, বরং তার বাবা-মা ফ্ল্যাটটি কিনে দেন। সে সময় তিনি অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও হুমকি দেন।

তবে লেবার পার্টির সূত্র নিশ্চিত করেছে, কিংস ক্রস ফ্ল্যাটটি আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফের থেকে উপহার হিসেবে পেয়েছেন তিনি। এর জন্য কোনো মূল্য পরিশোধ করতে হয়নি।

গতকাল রাতে টোরি এমপিরা দাবি করেছিলেন যে, তিনি যদি এই অভিযোগের ব্যাখ্যা না দেন তাহলে যেন মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

এছাড়া দেশটির হোম অফিস মিনিস্টার ম্যাট ভিকার্স বলেছেন, সরকারের কোনো সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অগ্রহণযোগ্য। আবার সেই মন্ত্রী যদি স্টারমারের দুর্নীতিবিরোধী মন্ত্রী হন তখন তা আরো বেশি প্রশ্নবিদ্ধ।

২০২২ সালে লেবার পার্টির পক্ষ থেকে যখন প্রথম টিউলিপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয় তখন তার পরিবার বলেছিল, ফ্ল্যাটটি কেনা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যেসব তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ঘটনা ভিন্ন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২