মাচাদোকে ওয়াশিংটনে ডাকলেন ট্রাম্প, আতঙ্কে কারাকাস

ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলার শান্তিতে নোবেলজয়ী বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পর দেশটির রাজধানী কারাকাসে রাজনৈতিক অস্বস্তি ও উদ্বেগ বেড়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহেই হোয়াইট হাউসে ট্রাম্প ও মাচাদোর বৈঠক অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার টানাপোড়েনের মধ্যে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। শুরুতে ট্রাম্প প্রশাসন দেলসি রদ্রিগেজের প্রতি সমর্থন জানালেও সাম্প্রতিক সময়ে আবার আলোচনায় এসেছেন মাচাদো।

মাদুরোর শাসনামলে আটক রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য ওয়াশিংটন ও পশ্চিমা দেশগুলো চাপ দিচ্ছে। এর মধ্যেই মাচাদোর সঙ্গে বৈঠকের ঘোষণা কারাকাসের অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে আটক আরও ১১৬ জনকে মুক্তি দেওয়া হবে। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এখনো শত শত মানুষ কারাগারে রয়েছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প একদিকে দেলসি রদ্রিগেজের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন, অন্যদিকে মাচাদোর সঙ্গেও সম্পর্ক জোরদার করছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিকল্প পথ খোলা রাখতেই এই কৌশল নিয়েছেন তিনি।

 

আগামী বৃহস্পতিবারের বৈঠকের পর ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে, সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২