ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ কর‌তে ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমা‌নের স‌ঙ্গে হওয়া সাক্ষা‌তে এ কথা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

আজ শুক্রবার জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। ইসহাক দার জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তি‌নি ঢাকায় আসতে চান।

তি‌নি আরও ব‌লেন, নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর

কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করতে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আমরা সবাই ‘জুলাই প্রোডাক্ট’ : জামায়াত আমির

পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৪ কোটি ডলার

পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের যেসব স্টেশন 

ভিজিটর ভিসার মেয়াদ নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের নতুন বার্তা

হরমুজে সমুদ্রে মাইন আতঙ্ক, কয়েকটিতেই থমকে যেতে পারে বিশ্ব

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

১০

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১১

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও স্বাভাবিক হচ্ছে : প্রণয় ভার্মা

১২