ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা আটকে দিলেন ট্রাম্প

ছবি সংগৃহিত।

ইরানের পারমাণবিক স্থাপনাতে ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করেছেন। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। খবর রয়টার্স

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা করেছিল। এই হামলার মাধ্যমে মূলত পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে এক বছর অথবা তার বেশি সময় পিছিয়ে দেয়াই লক্ষ্য ছিল। 

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষার পাশাপাশি তেহেরানে সফলভাবে হামলার জন্যও যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন ছিল। হামলার বিষয়ে কয়েক মাস আলোচনার পরে সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন। 

গত শনিবার ওমানে পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই দাবি করেছে আলোচনা ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে। 

এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনা আগামী শনিবার ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

হজরত শাহজালাল ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার: মীর শাহে আলম

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ নেতার রায় আজ

১০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সিলেট সফর আজ, বরণে প্রস্তুত নগরী

১১

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

১২