আবারো মেঘের রাজ্য সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

একদিনের নিরুৎসাহিতকরণ শেষে আবারও মেঘের রাজ্য রাঙামাটির সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে আগের নিয়মে যথারীতি সাজেকে পর্যটকরা যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে সাজেক কটেজ মালিক সমিতি।

কটেজ মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, রাঙামাটি জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন। ৫ ডিসেম্বর সকাল ১০টায় আগের নিয়ম অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাবহর থাকবে। 

সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয় বলেন, ‘আগামীকাল থেকে পর্যটকরা আগের মতোই সাজেক ভ্রমণ করতে পারবেন। এ ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনও সমস্যা নেই।’ তিনি পর্যটকদের সাজেক ভ্রমণে আমন্ত্রণ জানান।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানিয়েছেন, জেলা প্রশাসক স্যার জানিয়েছেন, সাজেক ও তার আশপাশের এলাকায় যৌথবাহিনীর টহল শুরু হয়েছে। তাই নিরুৎসাহিতকরণ আর বাড়ানো হচ্ছে না। আপতত বৃহস্পতিবার থেকে আবারও পর্যটকরা সাজেক ভ্রমণে যেতে পারবেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২