আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস

ছবি: সংগৃহীত।

বাংলা বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন ‘পহেলা ফাল্গুন’। অন্যদিকে ইংরেজি ক্যালেন্ডারের পাতার হিসাবে ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেনটাইনস ডে’ তথা বিশ্ব ভালোবাসা দিবস। 

আজ বিশ্বজুড়ে কেবল ‘ভ্যালেনটাইনস ডে’ উদযাপিত হলেও ষড়ঋতুর বাংলাদেশে ভ্যালেনটাইনস ডে’ ও ‘বসন্তের প্রথম দিন ‘পহেলা ফাল্গুন’, এই দুই উৎসবকে ঘিরে জোড়া উৎসবের আমেজ তৈরি হয়েছে। শীতকে বিদায় জানানোর মধ্য দিয়েই বসন্তবরণে চলবে ধুম আয়োজন। শীত চলে যাবে রিক্তহস্তে, আর বসন্ত আসবে ফুলের ডালা সাজিয়ে। 

ভোরের সূর্য ওঠার পর থেকেই রাজধানীর অলিগলি আর উৎসব কেন্দ্রগুলোতে রঙিন সাজে মানুষের সমাগম শুরু হতে যাচ্ছে। দিনের তাপমাত্রা বাড়ার সাথে সাথেই বাড়বে উৎসবের রঙ।

সবকিছু ঠিক থাকলে শনিবার (১৪ ফেব্রুয়ারি)  শাহবাগ, টিএসসি, চারুকলা রূপ নেবে এক বিশাল জনসমুদ্রে।

দিনটি ভালোবাসা দিবস হওয়ায় প্রিয়জনদের মাঝে ফুল ও উপহার বিনিময়ের ধুম পড়বে। বাসন্তী সাজ আর লাল রঙের আধিক্যে পার্ক-মাঠ প্রাঙ্গণ এক মায়াবী রূপ ধারণ করবে বলে আশা করা হচ্ছে।

শিমুল-পলাশের লাল আভায় প্রকৃতি জানান দিচ্ছে বসন্তের। দক্ষিণা বাতাসে নতুন পাতার মর্মর ধ্বনি আর কোকিলের ডাক শহুরে যান্ত্রিকতার মাঝেও মানুষের মনে প্রশান্তি বিলিয়ে দেবে। 

নির্বাচন পরবর্তী সময়ে পুরো দিনটি নির্বিঘ্নে কাটাতে রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বসন্তের এই প্রথম প্রহরে সবার মনে একটাই প্রত্যাশা— সব জরা আর গ্লানি মুছে ভালোবাসায় সিক্ত হোক প্রতিটি প্রাণ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

১০

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

১১

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১২