এনসিপিসহ তিন দলের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা আজ

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের মূল অঙ্গীকার রক্ষা এবং দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যে এনসিপিসহ তিন দলের আনুষ্ঠানিকভাবে ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা আসতে যাচ্ছে। এই রাজনৈতিক ও নির্বাচনী ঐক্যের দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে এই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

তিনি বলেন, ‘মূলত জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট বা চেতনা ধরে রাখা এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি টেকসই রাজনৈতিক কাঠামো তৈরির লক্ষ্যেই এই ঐক্যের ডাক দেওয়া হয়েছে।’ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির নেতারাও সংবাদ সম্মেলনে থাকবেন বলে জানান তিনি।

এদিকে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি থেকেও রাজনৈতিক ও নির্বাচনী ঐক্যর বিষয়ে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৭ নভেম্বর এনসিপির নেতৃত্বে তিনটি রাজনৈতিক দল ও প্লাটফর্মের নির্বাচনী জোট ঘোষণা হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়। এতে এনসিপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার কথা ছিল এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস। যদি সেই ঘোষণা শেষ পর্যন্ত ঝুলে যায়। তবে এবার ওই তিনটি রাজনৈতিক দল থাকলেও আপ বাংলাদেশ প্লাটফর্মকে বাদ দিয়ে ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ হচ্ছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

১০

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

১১

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১২