নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ও দুপুরে এসব ঘটনা ঘটে। 

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মো. আবদুল মোতালেব, খালিয়াজুরি উপজেলার সাতগাঁও গ্রামের মোনায়েম খা ওরফে পালান (৫৩) এবং সিরাজগঞ্জের মো. শুভ মণ্ডল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল মোতালেব আজ সকালে জগন্নাথপুর ফেরিঘাটে নদে বড়শি ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামে বজ্রপাতে কৃষক মোনায়েম খাঁ পালান (৫৩) মারা যান। এদিকে, দুপুর দেড়টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ছায়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিক মো. শুভ মণ্ডলের (৩৫) মৃত্যু হয়।

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।‘


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২