মনপুরায় ট্রলার থেকে তিন জেলেকে অপহরণ

চারটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ট্রলার থেকে তিন জেলেকে মুক্তিপণের জন‌্য অপহরণের অভিযোগ উঠেছে।

রোববার (২৭ জুলাই) ভোলার মনপুরা উপজেলার কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. আকতার হোসেন শিকদার এ তথ‌্য নিশ্চিত করেন।

অপহৃত জেলেরা হলেন, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মলিন চন্দ্র দাস মাঝি, মো. গিয়াস মাঝি ও রাজিব মাঝি।

স্থানীয় জেলেরা জানান, গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে মনপুরা ও নোয়াখালীর হাতিয়া উপজেলার মাঝামাঝি মেঘনা নদীতে মাছ শিকারের সময় এক দল ডাকাত জেলেদের ট্রলারের হামলা করেন। 

এসময় ডাকাতরা মহিউদ্দিন হাওলাদারের ট্রলার থেকে মলিন চন্দ্র দাস, হোসেন হাওলাদারে ট্রলার থেকে গিয়াস মাঝি ও ফোরকান হাওলাদারের ট্রলার থেকে রাজিব মাঝিকে অপহরণ করে নিয়ে যান।

তবে মনপুরা থানার অফিসার ইনচার্জ মো. আহসান কবীর জানান, ‘বিষয়টি শুনেছি। খোঁজখবর নিচ্ছি। এখন পর্যন্ত জেলে পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২