গাইবান্ধায় কুকুরের কামড়ে তিনজনের মৃত্যু, এলাকায় আতঙ্ক

ছবি : সংগৃহীত।

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে গতকয়েক দিনে তিনজন মারা গেছেন। এ খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ মৃত্যুর বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ৮ মে কুকুরের কামড়ে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি গ্রামের রাজমিস্ত্রি রতনেশ্বর কুমার সর্বশেষ মারা যান।

তাকে ১৪ দিন আগে কামড় দেয় কুকুরে

পরিবার সূত্র জানায়, কুকুরের কামড়ে গুরুতর অসুস্থ হওয়ার পর স্বজনরা তাকে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় র‌্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন না থাকায় তাকে পাঠানো হয় গাইবান্ধা জেনারেল হাসপাতালে। সেখানে তাকে চিকিৎসাধীন রেখে বাড়ির লোকজন বিভিন্ন ফার্মেসি ও বেসরকারি ক্লিনিকে খোঁজাখুঁজির পর বেশি দাম দিয়ে একটি টিকা সংগ্রহ করেন।

কিন্তু ততক্ষণে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৪ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

খোঁজ নিয়ে জানা গেছে, কুকুরের কামড়ে মারা যাওয়া তিন জনের মধ্যে গত ৬ মে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যান কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি গ্রামের নন্দা রানী (৫৫) ও একই ইউনিয়নের ফুলু মিয়া (৪২)  এবং ৮ মে মারা যান রতনেশ্বর কুমার(৩৭)।

এছাড়া গত ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি, কঞ্চিবাড়ি এবং পাশের ছাপরহাটী ইউনিয়নের মন্ডলেরহাট এলাকায় একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে দুই শিশু ও নারীসহ অন্তত ১৩ জন গুরুতর অসুস্থ হন।

তাদের মধ্যে সংকটাপন্ন হওয়ায় আফরোজা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আরো ৯ জন নারী-শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সমাজসেবী ও শিক্ষক আব্দুল মান্নান বলেন, স্থানীয় হাসপাতালে টিকা নেই। মানুষ হাসপাতালে গিয়ে টিকা না পেয়ে ফিরে আসছেন।

তিনজন মারা যাওয়ার খবর জানাজানি হলে মানুষ সতর্কতার সঙ্গে পথঘাটে চলাচল করছেন। তিনি বলেন, পাগলা কুকুর নিধনে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, এরই মধ্যে একটি পাগলা কুকুরকে আক্রান্ত এক ব্যক্তি লাঠি দিয়ে পিটিয়ে মেরেছেন বলে জানা গেছে। তবে বিভিন্ন এলাকায় পাগল কুকুরের সংখ্যা কত তা তিনি বলতে পারেননি।

এ বিষয়ে গাইবান্ধা জেলার সিভিল সার্জন মো. রফিকুজ্জামান জানান, কুকুরের কামড়ে মৃত্যুর বিষয়টি এই মুহূর্তে তার জানা নেই। তিনি জানান, কুকুর বা অন্য কোনো জন্তু কামড় দিলে সময়মতো টিকা নিতে হবে। তাহলেই জলাতঙ্ক প্রতিরোধ সম্ভব। পাশাপাশি কামড়ের পর ক্ষতস্থান পরিচর্যা সম্পর্কে সবাইকে স্বাস্থ্য বিভাগের পরামর্শ নিতে হবে।

তিনি বলেন, চিকিৎসা কেন্দ্রগুলোতে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা জরুরি

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে বাংলাদেশ: বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

অপু বিশ্বাসসহ তিন দেশের শিল্পী নিয়ে ‘শিকার’ শুরু

‘জোর করে কি ফলাফল খারাপ করানো যায়, জোর করে কি পাস করানো যায়’

ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ

ফেসবুকে অপছন্দের ব্যক্তি, আনফ্রেন্ড না করেও তার পোস্ট এড়িয়ে যাওয়ার উপায়

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত ১৩

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের গহনার দাম, ভরি কত?

কুষ্টিয়ার জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো সরকার

১০

সরাসরি ২০২৭ বিশ্বকাপ নিশ্চিত হলো বাংলাদেশের

১১

হাইকোর্টের নির্দেশনায় মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ডিএমটিসিএলের নানা পদক্ষেপ

১২