চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

ছবি : সংগৃহীত।

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১টায় দামুড়হুদা  উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।

এরপর উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি আয়োজন এবং প্রদর্শনকৃত ১৪টি স্টল পরিদর্শন করা হয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। চুয়াডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে ও দামুড়হুদা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস বলেন, যশোর অঞ্চলের ৭টি জেলায় বিভিন্ন প্রকার বানিজ্যিক কৃষি সম্প্রসারণ ঘটেছে। 

একই জমিতে দুটি ফসলের আবাদ করছে এখানকার কৃষকরা। এই মেলায় কৃষকদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হবে।  এই প্রযুক্তি ও জ্ঞান প্রয়োগ করে কৃষকরা যেন কৃষি ক্ষেত্রে উন্নতি করতে পারে সে ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল , যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী।

মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৪টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে উন্নত জাতের ফসল, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষিযন্ত্র প্রদর্শন করা হয়। মেলায় কৃষক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১০

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

১১

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

১২