এই নির্বাচন ঠিক করবে আগামীর বাংলাদেশ জুলুমের না ইনসাফের হবে : সারজিস

ছবি : সংগৃহীত।

আগামীর নির্বাচন নির্ধারণ করবে আগামীতে জুলুমের বাংলাদেশ হবে না ইনসাফের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ জিম্মির বাংলাদেশ হবে, না মুক্তির বাংলাদেশ হবে বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম। 

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে তিনি পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে নিজের নির্বাচনী প্রচারণা সভায় এ কথা বলেন। 

এ সময় তিনি বলেন, বিগত দেড় বছরে কে কি করেছে সেই চিত্র আপনাদের সামনে আনতে হবে। প্রত্যেককে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

বাবা-দাদারা যে মার্কায় ভোট দিয়েছে আমাদেরও সেই মার্কায় ভোট দিতে হবে—এই যদি হয় আমাদের চিন্তা, তাহলে আমাদের পূর্বসূরিরা যে জুলুমের মধ্য দিয়ে গেছে আমাদেরও একই জুলুমের মধ্য দিয়ে যেতে হবে। বিগত দেড় বছরে কারা জুলুম-নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে আমাদের চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে। আমরা জুলুম না ইনসাফের পক্ষে যাব, তা বিবেচনা করতে হবে। 

তিনি আরো বলেন, অভ্যুত্থানের পরে আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইদের বাড়ি পাহারা দিয়েছি। কিন্তু একটি দলের নেতাকর্মী তাদের প্রতিমা বিসর্জনের জায়গা, মন্দিরের খাস জমি দখল করেছে, ঘরবাড়িতে আগুন দিয়েছে। সনাতন ভাই-বোনেরা দেড় বছরের কষ্ট কয়েকদিনের মিষ্টি কথায় ভুলবেন না। 

অনুষ্ঠানে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ এনসিপি ও ১১ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়

বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন

বাংলাদেশের ৭ রানের হারে সিরিজ জয় অজিদের

দেশের ৫টি বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজনৈতিক প্রতিহিংসা ভুলে সাংস্কৃতিক ঐতিহ্য পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

রাজধানীতে মাছের বাজার চড়া, স্বস্তি মিলছে সবজিতে

স্বামীর কথায় বিস্মিত সামান্থা

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের বৈঠক স্থগিত

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১০

ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

১১

বিজিবির অভিযানে হবিগঞ্জের মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

১২